Logo
Logo
×

Advertisement

জাতীয়

জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১১:০৯ এএম

জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, দীর্ঘ দিন ক্ষমায় থাকার কারণে দেশে এত উন্নতি হয়েছে। ২০৪১ মধ্যে দেশকে স্মাট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, দেশে ভোট চুরির সংস্কৃতি শুরু করে জিয়াউর রহমান। 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল। দেশের গণতন্ত্র সুসংহত করেছে আওয়ামী লীগ। নির্বাচন ছাড়া বা অন্য কোনো পদ্ধতিতে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আসেনি।

তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। বিএনপির সময় সাক্ষরতার হার ছিল ৪৭ শতাংশ। আর আওয়ামী লীগ সরকার সেটি নিয়ে এসেছে ৭৬ শতাংশ।

Advertisement

জনগণ নির্বাচিত আওয়ামী লীগ প্রধানমন্ত্রী

Advertisement

আরও পড়ুন

বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

নারী ও কন্যাশিশুর নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে ১০ সুপারিশ

নারী ও কন্যাশিশুর নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে ১০ সুপারিশ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম