Logo
Logo
×

Advertisement

জাতীয়

নির্বাচনের আগে ফের যে বার্তা দিল জাতিসংঘ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ১০:৩০ এএম

নির্বাচনের আগে ফের যে বার্তা দিল জাতিসংঘ

ছবি: সংগৃহীত

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র তিন দিন। আগামী রোববার বহুল আলোচিত-সমালোচিত সংসদ নির্বাচন। বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়াকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। 

বুধবার এ কথা জানিয়ে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। 

মুখপাত্রের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য আসন্ন নির্বাচনে ৪৪ রাজনৈতিক দলের মধ্যে ২৮টি অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব দলের কমপক্ষে এক হাজার ৯৭০ প্রার্থী। এ পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছেন প্রায় ৪০০ বিদেশি পর্যবেক্ষক। এমন অংশগ্রহণমূলক নির্বাচন সত্ত্বেও প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জনের কর্মসূচি দিয়েছে। এ বিষয়ে জাতিসংঘের কি কোনো পর্যবেক্ষণ আছে? তার এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন— না, নেই।

আমরা শুধু ঘনিষ্ঠভাবে এ প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে এটুকুই আছে। 

উল্লেখ্য, এর আগে দেওয়া ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক বলেছিলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। 

তিনি আরও বলেছিলেন, এ সম্পর্কে জাতিসংঘের প্রতিক্রিয়া নির্বাচনের পরে জানানো হবে।

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন বার্তা জাতিসংঘ

Advertisement

আরও পড়ুন

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

সারা দেশে ভারি বর্ষণের আভাস

সারা দেশে ভারি বর্ষণের আভাস

ট্রাকচালক হোসেন হত্যা হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম