Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

সালাহউদ্দিন আহমদ

Advertisement

পুলিশের প্রতি জনআস্থা সংক্রান্ত এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ। জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশের প্রতি জনগণের আস্থা রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনআস্থা আরও বেশি প্রতিষ্ঠা করাই এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।

এক সাংবাদিক প্রশ্ন করেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পুলিশের জন্য জনআস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ। বর্তমান সরকারের আট মাস এবং এর আগে অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছর মিলিয়ে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থার সংকট রয়েছে। এ আস্থা অর্জনে পুলিশের আর কত সময় লাগবে?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি তো সিদ্ধান্তই দিয়ে দিলেন যে জনআস্থা নাই!’ এরপর সাংবাদিক আইজিপির বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু বুঝেছি আইজিপির বক্তব্য মতে, জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের জন্য মহান কাজ। জনআস্থা আমরা অর্জন করেছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিকুল আলম

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিকুল আলম

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগুন শর্টসার্কিট থেকে নয়, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারীদের দায়মুক্তি দিয়েছেন: আসিফ মাহমুদ

আগুন শর্টসার্কিট থেকে নয়, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারীদের দায়মুক্তি দিয়েছেন: আসিফ মাহমুদ

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত

বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত

শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান-শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ালে কর্মসংস্থান বাড়বে

শিক্ষাপ্রতিষ্ঠান-শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ালে কর্মসংস্থান বাড়বে

যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম