Logo
Logo
×

Advertisement

জাতীয়

কোনো কিছু আমাকে দাবায়ে রাখতে পারবে না: মমতাজ 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৩:১১ পিএম

কোনো কিছু আমাকে দাবায়ে রাখতে পারবে না: মমতাজ 

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও গতি হয়নি তিনবারের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের। স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি। 

পরাজয়ের পর অন্য প্রার্থীরা মুখ খুললেও তিনি চুপ ছিলেন। তবে নিজের নেতাকর্মীর গায়ে হাত তোলায় ধৈর্যের বাঁধ ভেঙেছে মমতাজের। নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠেছেন তিনি। দিয়েছেন হুঁশিয়ারি।

নির্বাচনে হারার পর মমতাজের ৫০–এর বেশি নেতাকর্মীর ওপর হামলা হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হেরেও তাদের পাশে থাকার কথা বলেন মমতাজ। এ সময় মমতাজ বেগম বলেন, ‘আমি সারা পৃথিবী চষে বেড়ানো মহিলা, আর ১০টা মেয়ের মতো আমি না। আমার এই জনগণের জন্য জেল খাটতে রাজি আছি। আমার যদি মোকাবিলা করতে হয় রাজপথে দাঁড়ায়া, আপনাদের নিয়ে সবকিছু মোকাবিলা করব। জেল–জুলুল অত্যাচার কোনো কিছু আমাকে দাবায়ে রাখতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু ডরে ঘরের কোণে বসে থাকা মহিলা না। আমি আপনাদের সঙ্গে আছি। এর পর থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। হান্নান ভাই, মেয়র সবাইকে বলব, যেখানে যে ঘটনা ঘটবে, সেখানে সবাই মিলে প্রতিবাদ করব।’ 

মানিকগঞ্জ ২ আসন থেকে নৌকা প্রতীকে লড়েছিলেন মমতাজ। কিন্তু তিনি ধরাশায়ী হন ট্রাক প্রতীকে লড়া স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে।

Advertisement

দাবায়ে মমতাজ মোকাবিলা মানিকগঞ্জ

Advertisement

আরও পড়ুন

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম