Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশের বিচারকাজ পর্যবেক্ষণ করলেন ভারতের প্রধান বিচারপতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ এএম

বাংলাদেশের বিচারকাজ পর্যবেক্ষণ করলেন ভারতের প্রধান বিচারপতি

ছবি: সংগৃহীত

Advertisement

এজলাসে বসে বাংলাদেশের বিচারকাজ পর্যবেক্ষণ করলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। 

রোববার সকাল ৯টা ২০ মিনিটে ভারতের সুপ্রিম কোর্টের অন্য দুই বিচারপতিসহ বাংলাদেশের প্রধান বিচারপতি এজলাসে উঠেন। 

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি মমতাজ উদ্দিন ফকির ভারতের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। পরে একে একে বিচারকাজ চলতে থাকে।

আরও পড়ুন: ‘মিলিটারি বাসায় এসে সারারাত বসেছিল, আমি তো লুফে নিতে পারতাম’

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। 
তিনি দেশটির ৫০তম প্রধান বিচারপতি। ২০২২ সালের ৯ নভেম্বর শপথ নেয়া বিচারপতি চন্দ্রচূড়ের প্রধান বিচারপতি হিসেবে মেয়াদ ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত।

ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত টানা সাত বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। বাবা-ছেলের দেশের প্রধান বিচারপতি হওয়ার এমন নজির ভারতে আর নেই। বাবার দেয়া দুটি রায়ও ডি ওয়াই চন্দ্রচূড় খণ্ডন করেছিলেন। বলেছিলেন, বাবার দেওয়া রায়ে গুরুতর ত্রুটি ছিল। ভারতীয় সুপ্রিম কোর্টের ইতিহাসে এটাও নজিরবিহীন ঘটনা।

রামের জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের অংশীদার ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্যও ছিলেন তিনি। ২০১৯ সালের ৯ নভেম্বর সর্বসম্মতিক্রমে সুপ্রিম কোর্ট ওই মামলার রায় দিয়েছিলেন। আধার মামলার রায় দেওয়া বেঞ্চের সদস্যও ছিলেন তিনি। 

Advertisement

আদালত প্রধানবিচারপতি ভারত ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়

Advertisement

আরও পড়ুন

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত: মীর শাহে আলম

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত: মীর শাহে আলম

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম