Logo
Logo
×

Advertisement

জাতীয়

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার রযেছে

Advertisement

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার রযেছে।একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে। 

খবরে বলা হয়, পুলিশের তল্লাশি বা নির্বাসনের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করা ওই তরুণের তিনটি আশ্রয়ের আবেদন পরপর প্রত্যাখ্যানের পর শেষ পর্যন্ত বিতাড়িত করা হলো।

জানা গেছে, তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলামের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন।

তবে প্রোটো থেমার প্রতিবেদনে ওই তরুণের নাম পরিচয় প্রকাশ করেনি। এছড়া বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি।

গ্রিক গণমাধ্যমের তথ্যমতে, অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণের আইনি সহায়তায় এগিয়ে এসেছিল। আবেদনগুলো পরপর খারিজ হওয়া সত্ত্বেও দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা চালান এনজিওটির আইনজীবীরা।

গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মন্ত্রণালয় মনে করে, একের পর এক আবেদন জমা দিয়ে দেশে থাকার মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হলেও রাষ্ট্র যে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করতে সক্ষম, এটি তারই প্রমাণ।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ বিষয়ে বলেন, ‘আইনি শর্ত পূরণ না হলে কোনো বিদেশি নাগরিককে দেশে অবস্থান করতে না দেওয়ার যে নীতি মন্ত্রণালয় গ্রহণ করেছে, এ ঘটনাটি তারই একটি উৎকৃষ্ট উদাহরণ।’

প্লেভরিসের কঠোর পদক্ষেপ ও বিতর্কিত সেই ভিডিও

ঘটনার সূত্রপাত গত জুনের শেষের দিকে। নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিওতে ওই তরুণকে দেখা যায়, যেখানে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই সহকর্মীদের সে দেশে আসার আহ্বান জানাচ্ছিলেন। তিনি দাবি করেছিলেন, সেখানে প্রচুর কাজ রয়েছে এবং কয়েক দশক ধরে অবৈধভাবে থাকলেও পুলিশ কোনো ধরনের তল্লাশি চালাবে না।

ভিডিওটি নজরে আসার পরই কড়া অবস্থান নেন মন্ত্রী থানোস প্লেভরিস। তিনি জানান, এ ধরনের পোস্ট গ্রিসের অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা দেয় এবং মানবপাচারকারী চক্রগুলো ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী আনার কাজে এই সুযোগটি নিতে পারে।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর হেলেনিক পুলিশ ওই তরুণকে শনাক্ত করে মামলা করে। একই সঙ্গে তার রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি বাতিল করে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অভিবাসন মন্ত্রী। ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার বসবাসের অনুমতি বাতিল করা হয়।

এনজিওর হস্তক্ষেপ ও সরকারের কঠোর নীতি

এই ঘটনার সবচেয়ে আলোচিত দিক হলো বারবার আশ্রয়ের আবেদন জমা দেওয়া। জানা গেছে, ওই তরুণ পরপর তিনবার আশ্রয়ের আবেদন করেছিলেন, যার সবগুলোই বাতিল করে কর্তৃপক্ষ। তা সত্ত্বেও সংশ্লিষ্ট এনজিওর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গ্রিসে রাখার আইনি চেষ্টা চালিয়ে যান।

গ্রিস সরকারের মতে, এ ধরনের ক্রমাগত আবেদন মূলত দেশে থাকার মেয়াদ বাড়ানোর কৌশলমাত্র। নাফপ্লিওর এই ঘটনাটি সরকারের কঠোর অভিবাসন নীতিরই অংশ, যার লক্ষ্য হলো দ্রুত আবেদন নিষ্পত্তি করা এবং অপব্যবহার রোধ করে বিতাড়নের সংখ্যা বাড়ানো।

সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের (২,২০৭ জন) তুলনায় ২০ শতাংশ বেশি। এর মধ্যে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার বেড়েছে ৪১ শতাংশ।

একই সঙ্গে অবৈধ প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে গ্রিস তাদের আইনি কাঠামো আরও কঠোর করেছে। এর পাশাপাশি মূল দেশগুলোর সঙ্গে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগ গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল  ১২ অভিবাসনপ্রত্যাশীর

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

পায়ের পাতাই বলে দেবে আপনার স্বভাব কেমন!

পায়ের পাতাই বলে দেবে আপনার স্বভাব কেমন!

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

আরও পড়ুন

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকি

৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম