Logo
Logo
×

Advertisement

জাতীয়

যে ২ কারণে খুন হন এমপি আনার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৮:৩৮ এএম

যে ২ কারণে খুন হন এমপি আনার

Advertisement

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার পেছনে দুটি কারণ খুঁজে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সঙ্গে মিটিংয়ে দুটি বিষয়ই সামনে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন আটক আসামিদের জিজ্ঞাসাবাদের সময় থাকা একাধিক পুলিশ কর্মকর্তা।

পুলিশের পাওয়া মোটিভ দুটির মধ্যে একটি হলো— বিভিন্ন সময় চরমপন্থিদের ক্রসফায়ারসহ নানাভাবে ‘শায়েস্তা’ করিয়েছেন এমপি আনোয়ারুল আজিম। এটি নিয়ে রাগ ছিল চরমপন্থিদের। আরেকটি হচ্ছে— কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য নেওয়া। এমপির জন্য স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না শাহীন। তাই কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য নিতেই এমপিকে হত্যা করায় শাহীন।

পুলিশ জানিয়েছে, শাহীন তার বন্ধু এমপি আনারের কাছে ৫০ কোটি টাকা পেত। সেই টাকা সরকারদলীয় এই এমপি দিচ্ছিলেন না। কলকাতার বড় একটি স্বর্ণের পার্টির সঙ্গে মিটিং করানো হবে— এই কথা বলে শিমুল এমপি আনারকে কলকাতা নিয়ে যায়। একজনের কাছে অনেক স্বর্ণের বিস্কুট আছে, এই কথা বললেই এমপি আনার সেখানে যেতে রাজি হন।

Advertisement

এমপি আজিম হত্যা পুলিশ

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জে সরকারের কৌশল কী?

গোপালগঞ্জে সরকারের কৌশল কী?

সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক মিলবে ২০০ টাকা

সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক মিলবে ২০০ টাকা

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে ১ হাজার ৯০৮ কোটি টাকার গম

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে ১ হাজার ৯০৮ কোটি টাকার গম

প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা

প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম