Logo
Logo
×

Advertisement

জাতীয়

৩২ বছর জেল খেটে ‘মুক্ত জীবনে’ কত দিন ছিলেন শাহজাহান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৭:৩৪ পিএম

৩২ বছর জেল খেটে ‘মুক্ত জীবনে’ কত দিন ছিলেন শাহজাহান

ফাইল ছবি

Advertisement

আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। টানা ৩২ বছর সাজা খাটার পর কারাগার থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আলোচিত এই জল্লাদ বেঁচে ছিলেন মাত্র ৩৭১ দিন। 

গত বছরের ১৮ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) মুক্তি পাওয়ার দিন থেকে হিসাব করলে দেখা যায়, জল্লাদ শাহজাহান ৩৭১ দিন জেলখানার বাহিরে মুক্ত জীবন-যাপন করেছেন। 

মতিউরের জায়গায় বসলেন সুরেশ চন্দ্র

এদিকে, গত ফেব্রুয়ারি মাস ছিল লিপ ইয়ার। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে শেষ হয়েছে। সেই থেকে হিসাব করলে দেখা যায়, জেলখানা থেকে বের হয়ে মাত্র মাত্র ৩৭১ দিন বেঁচে ছিলেন আলোচিত জল্লাদ শাহজাহান।

কারাগার সূত্র জানায়, শাহজাহান ভূঁইয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাছেন আলী ভূঁইয়া। নানান অপরাধে গ্রেফতারের পর শাহজাহানকে ১৯৯১ সালের ১৭ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। ২০২৩ সালের ১৮ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

প্রসঙ্গত, সোমবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জল্লাদ শাহজাহানের মৃত্যু হয়। 

ডিএমপির শেরেবাংলা নগর থানার পরিদর্শক সজীব জানান, ভোর ৫টার দিকে জল্লাদ শাহজাহানকে হেমায়েতপুর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসেন তার বাড়ির মালিক। বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নিয়ে আসা হয় শাহজাহানকে। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

Advertisement

জল্লাদ শাহজাহান কারাগার

Advertisement

আরও পড়ুন

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম