Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

বেনজীর আহমেদের ৭টি পাসপোর্টের সন্ধান পেল দুদক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৪:১৭ পিএম

বেনজীর আহমেদের ৭টি পাসপোর্টের সন্ধান পেল দুদক

ফাইল ছবি

Advertisement

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৭টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। 

সাবেক ডিএমপি কমিশনারের তথ্য প্রকাশ, এডিসি জিসানুল বরখাস্ত

বেনজীরের বিরুদ্ধে অভিযোগ-বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। 

সাবেক এই আইজিপি পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি বলে জানা গেছে।
 

Advertisement

বেনজীর পাসপোর্ট দুদক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম