Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশ লেলিয়ে দেবেন না’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০২:৩৭ পিএম

‘কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশ লেলিয়ে দেবেন না’

বক্তব্য দিচ্ছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত

Advertisement

সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশ দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করছে সরকার। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না। কোনো ধরনের বলপ্রয়োগ করবেন না। 

রোববার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করা সাংবিধানিক অধিকার। কোটা আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না, বলপ্রয়োগ করবেন না।

পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগোচ্ছে কোটাবিরোধীরা

সরকারকে উদ্দেশ্য করে বার সভাপতি বলেন, আন্দোলনকারীদের ওপর যদি পুলিশ লেলিয়ে দেওয়া হয়, তার দায় সরকারকে নিতে হবে। 

এ সময় ব্যারিস্টার খোকন, বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের বারের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ফজলে ইলাহী অভি, ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।
 
Advertisement

কোটাবিরোধী আন্দোলন পুলিশ বার সভাপতি

Advertisement

আরও পড়ুন

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম