৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক: সেনাপ্রধান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০২:১০ এএম
সোমবার গণমাধ্যমে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনা মোতায়েনের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।
সোমবার (২২ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গুলিস্তানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের বিভিন্ন অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জান-মালের ক্ষয়ক্ষতি হয়েছে, জনগণের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে; সেগুলোকে রক্ষা, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, আমাদের কিছু সময় দিন৷ আমরা ৪৮ ঘণ্টা ধরে এখানে (মোতায়েন) আছি৷ আমাদের আরেও কিছু সময় লাগবে৷ আমি বিশ্বাস করি যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি তাহলে শিগগিরই স্বাভাবিকতা ফিরে আসবে।
সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার ভিডিপি সবার যৌথ প্রয়াসে সুন্দর ও স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই মধ্যরাতে কারফিউ ঘোষণা করে সরকার৷ সেনাবাহিনীকে মোতায়েন করা হয় বেসামরিক বাহিনীকে সহায়তা করার জন্য৷
