Logo
Logo
×

Advertisement

জাতীয়

চট্টগ্রাম বন্দর

আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম

চট্টগ্রাম বন্দরে ইউএস কোস্টগার্ডের পরিদর্শন টিম। ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বন্দর স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড যথাযথভাবে বাস্তবায়ন ও প্রতিপালন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে ইউএস কোস্টগার্ডের পরিদর্শন টিম। 

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোডের আওতায় প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি, নিরাপত্তা তদারকি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যকর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় এই সন্তোষ প্রকাশ করেন টিমের সদস্যরা। 

সোমবার (২৩ নভেম্বর) ইউএস কোস্ট গার্ড- জিআই ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি টিমের সদস্যরা চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। সকাল ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রতিনিধি দল বন্দরের অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন জেটি ও টার্মিনাল এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দরের নিরাপত্তা কাঠামো, আইএসপিএস কোড বাস্তবায়ন এবং গৃহীত নিরাপত্তামূলক কার্যক্রমের ওপর আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়। 

ব্রিফিংয়ে বলা হয়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং দেশের বৈদেশিক বাণিজ্য, আমদানি-রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম চালিকাশক্তি। জাতীয় অর্থনীতিতে কৌশলগত গুরুত্বের পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে এ বন্দরের নিরাপদ, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএস কোস্টগার্ড টিমের পরিদর্শন ও পর্যবেক্ষণের ‘জিরো অবজারভেশন’ সনদ প্রদান তারই প্রতিফলন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছয় মাসের কাজ পেতে দরপত্র দিল চার প্রতিষ্ঠান

সিসিটি পরিচালনা ছয় মাসের কাজ পেতে দরপত্র দিল চার প্রতিষ্ঠান

চট্টগ্রাম বন্দরে ধরা পড়ল সিগারেট তৈরির সমন্বিত প্ল্যান্ট

চট্টগ্রাম বন্দরে ধরা পড়ল সিগারেট তৈরির সমন্বিত প্ল্যান্ট

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক জব্দ

শুল্ক ফাঁকির চেষ্টা চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক জব্দ

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

বাইরে আন্দোলন, ভেতরে চুক্তি ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম

আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত

বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম