Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কোটা আন্দোলনকারীদের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১০:৩১ পিএম

বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কোটা আন্দোলনকারীদের

ফাইল ছবি

Advertisement

অতিদ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়াসহ সব মামলা প্রত্যাহার করা এবং ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা- এই তিন দাবি সামনে রেখে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আইনশৃংখলা বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া ছিল না: নৌপরিবহণ প্রতিমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই বিষয়গুলো মেনে না নিলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। 

এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রোববার গণসংযোগ ও প্রতিবাদী গ্রাফিতিও আঁকবেন তারা। 

শনিবার রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক মো. আবদুল হান্নান মাসউদ। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার এবং সহ–সমন্বয়ক রিফাত রশীদ।
 

Advertisement

কোটাবিরোধী আন্দোলন নেতা বিশ্ব সম্প্রদায়

Advertisement

আরও পড়ুন

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম