Logo
Logo
×

Advertisement

জাতীয়

বন্ধের দিনেই সচিবালয়ে অফিস করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ পিএম

বন্ধের দিনেই সচিবালয়ে অফিস করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

Advertisement

বন্ধের দিনেই সচিবালয়ে প্রথম দিন অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে আসেন তিনি। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও অন্যান্য কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

আইন উপদেষ্টা এসেই সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৮ তলায় তার কক্ষে আইন ও বিচার বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে বসেন। আজ আরও কয়েকজন উপদেষ্টা সচিবালয়ে প্রথম অফিসে আসবেন বলে জানা গেছে।

এদিকে আইন উপদেষ্টা আসছেন এটা জানার পর সকাল থেকেই আইন মন্ত্রণালয়ে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে কাগজে টাইপ করা উপদেষ্টার নাম।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুক্রবার জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জন শপথ নেন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।

আসিফ নজরুলের জন্ম ১২ জানুয়ারি ১৯৬৬। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

Advertisement

সচিবালয় অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল

Advertisement

আরও পড়ুন

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর

উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয় ইউজিসি চেয়ারম্যানের

উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয় ইউজিসি চেয়ারম্যানের

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম