Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আদিলুর রহমান খানের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৪:৫০ পিএম

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আদিলুর রহমান খানের

Advertisement

শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের (শূন্য সহনশীলতা) কথা দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রতিদিনই অফিস করবেন বলে জানান তিনি।

আদিলুর রহমান খান বলেন, রক্তক্ষয়ী গণ-আন্দোলনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। সুতরাং দুর্নীতিকে মেনে নেওয়ার কোনো উপায় নেই। দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না। 

সাভার চামড়া শিল্পসহ মন্ত্রণালয়ের অন্যান্য দুর্নীতির যে অভিযোগ আছে, তা সমাধানের জন্য আমরা এসেছি। আন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট, সে বিষয়ে কঠোর অবস্থান থেকে আমরা কাজ করবো। 

মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্ম হিসেবে শিল্প উৎপাদনে গ্যাস সংকট সমাধানকে মন্ত্রণালয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। কারণ গ্যাস সংকটে সার উৎপাদনসহ অন্যান্য শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে।

Advertisement

দুর্নীতি জিরো টলারেন্স আদিলুর রহমান খান

Advertisement

আরও পড়ুন

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর

উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয় ইউজিসি চেয়ারম্যানের

উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয় ইউজিসি চেয়ারম্যানের

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম