Logo
Logo
×

Advertisement

জাতীয়

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Advertisement

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে লোকমান নামে ওই আসামিকে গাজীপুর বাসন থানাধীন কড্ডাবাজার থেকে গ্রেফতার করা হয়।  সোমবার (৯ সেপ্টেম্বর) এক খুদে বার্তায় বে তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১।

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বেআইনিভাবে অনেক আসামি পালিয়ে যায়।  

বন্দিদের পলায়ন, হামলা এবং লুটপাটের ঘটনায় জেলার লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানি এবং গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। 

তারই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার ৮০ নং আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুকিমুদ্দিন ওরফে লোকমানকে (৫৪) আটক করা হয়।

র‍্যাব আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো তিন আসামি গ্রেফতার করে র‍্যাব।


Advertisement

র‍্যাব-১ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার

Advertisement

আরও পড়ুন

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম