Logo
Logo
×

Advertisement

জাতীয়

এনরোলমেন্ট কমিটির সদস্য ব্যারিস্টার কাজল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

এনরোলমেন্ট কমিটির সদস্য ব্যারিস্টার কাজল

ব্যারিস্টার কাজল

Advertisement

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে গঠিত ‘এনরোলমেন্ট কমিটির’ সদস্য মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ও পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। এছাড়া নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন–– অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

সভায় আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত ১০ প্রার্থীর কেউই উপস্থিত ছিলেন না।

ওই সভায় বার কাউন্সিলের ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ সার্বিক একটা পর্যালোচনা/নিরীক্ষণ কমিটি হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, রাগীব রউফ চৌধুরী, শিশির মনিরসহ কয়েকজনকে ওই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। 

একইসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে এনরোলমেন্ট কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

ব্যারিস্টার কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি বিএনপিপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।

Advertisement

বার সুপ্রিম কোর্ট কাজল

Advertisement

আরও পড়ুন

৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন

৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম