Logo
Logo
×

Advertisement

জাতীয়

৬ রুটে নৌযান চলাচল আজও বন্ধ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৫০ পিএম

৬ রুটে নৌযান চলাচল আজও বন্ধ

Advertisement

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে উপকূলীয় ছয় রুটের নৌযান চলাচল আজ শনিবারও বন্ধ থাকছে। শনিবার বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করায় এবং উপকূলীয় অঞ্চলের নদী উত্তাল থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া, ঢাকা-খেপুপাড়া, ঢাকা-চরমোন্তাজ, ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা থেকে এ ছয়টি রুটে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার থেকেই প্রায় সারা দেশে বৃষ্টি হচ্ছে। এদিকে শনিবার সকাল থেকে ঢাকায়ও টানা বৃষ্টি।

সামুদ্রিক আবহাওয়ার সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

Advertisement

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ আবহাওয়া

Advertisement

আরও পড়ুন

‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’

‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’

শিল্পকলার নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

শিল্পকলার নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম