Logo
Logo
×

Advertisement

জাতীয়

পদত্যাগ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খুরশীদ আলম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম

পদত্যাগ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খুরশীদ আলম

অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম।

Advertisement

পদত্যাগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব রিয়ার অ‍্যাডমিরাল (অব.) খুরশীদ আলম। রোববার এক মাসের নোটিশ পিরিয়ড দিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। ২০০৯ সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই নৌবাহিনীর কর্মকর্তা।

এর আগে গত ২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে খুরশীদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়। ওইদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২ সেপ্টেম্বর সাবেক পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশীদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন অথবা জরুরি সরকারি কার্যাদি সম্পাদন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান খুরশীদ আলম। পরবর্তীতে মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে ২০১৮ সালের ১১ জানুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পান সাবেক এই নৌবাহিনীর কর্মকর্তা।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব অ‍্যাডমিরাল (অব.) খুরশীদ আলম

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা

ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম