Logo
Logo
×

Advertisement

জাতীয়

আন্তর্জাতিক ইলেকট্রনিক বর্জ্য দিবস

দায়িত্বশীল ই-বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১২:২১ এএম

দায়িত্বশীল ই-বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ

Advertisement

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নির্মাতাদের টেকসই ইলেকট্রনিক পণ্য উৎপাদনের মাধ্যমে দায়িত্বশীল উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। শুধু সাময়িক ট্রেনডিংয়ের কারণে ইলেকট্রনিক পণ্য কম সময়ের মধ্যে বাতিল না করার জন্য ভোক্তাদের তিনি অনুরোধ করেছেন। উপদেষ্টা জানান, সরকার ই-ওয়েস্ট বিধিমালা ২০২১ বাস্তবায়ন করবে, যা ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস উপলক্ষ্যে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ফরমাল ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে তার বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। সেমিনারে রিজওয়ানা হাসান সংশ্লিষ্ট সব পক্ষকে ই-ওয়েস্ট ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নে মন্ত্রণালয়কে সহায়তা এবং পরামর্শ প্রদান করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এছাড়াও ডব্লিউইইই সোসাইটি-বাংলাদেশের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বত্তৃদ্ধতা করেন। বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Advertisement

পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Advertisement

আরও পড়ুন

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল ঢাকার জার্মান দূতাবাস

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল ঢাকার জার্মান দূতাবাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম