Logo
Logo
×

Advertisement

জাতীয়

ছাত্র আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে ঢাবি উপাচার্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০১:১৫ এএম

ছাত্র আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে ঢাবি উপাচার্য

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর বা পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

মঙ্গলবার উপাচার্য হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি আহতদের প্রতি সমবেদনা জানান এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় নিটোর এর নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. আবুল কেনান, বিভিন্ন ইউনিট প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। হাসপাতাল পরিদর্শন শেষে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘আমরা জাতি হিসেবে এই আন্দোলনে নিহত ও আহতদের কাছে কৃতজ্ঞ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ ও অবদান সবসময় স্মরণে রাখতে হবে। আহত অনেকের দীর্ঘমেয়াদি চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। চিকিৎসা প্রদান শেষ হলে তাদের কর্মসংস্থানসহ পুনর্বাসনের বিষয়টিও বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ৫৪৫ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে গুরুতর আহত ৮৪জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Advertisement

আরও পড়ুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক, প্রশ্ন পরিমাণে

বৃদ্ধির দাবি যৌক্তিক, প্রশ্ন পরিমাণে

বিশ্ব নগর পরিকল্পনা দিবস আজ মাস্টার প্ল্যানের বাইরে দেশের ৮৪ শতাংশ

মাস্টার প্ল্যানের বাইরে দেশের ৮৪ শতাংশ

ঋণের শর্তে ভর্তুকি ছাঁটাইয়ের তাগিদ তেল গ্যাস বিদ্যুৎ সারে দাম বৃদ্ধির চাপ আইএমএফের

তেল গ্যাস বিদ্যুৎ সারে দাম বৃদ্ধির চাপ আইএমএফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম