Logo
Logo
×

Advertisement

জাতীয়

বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়াসহ তিনজন খালাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়াসহ তিনজন খালাস

Advertisement

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আবু তাহের এ আদেশ দেন আদালত।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় ১৩ আসামির মধ্যে বিতর্কিত মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। এ ছাড়া আসামি ব্যারিস্টার আমিনুল হক, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামও মারা গেছেন।

ফলে বর্তমানে এ মামলার আসামি ছিলেন ৭ জন। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম ও পেট্রো বাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান। আজ তিন জন খালাস পেলেও বাকি ৪ জন আসামি হিসবে থাকছেন।  

Advertisement

বড়পুকুরিয়া কয়লাখনি

Advertisement

আরও পড়ুন

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম