Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

বিধ্বস্ত গাজায় হাফেজ্জী চ্যারিটেবলের সবজি বিতরণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

বিধ্বস্ত গাজায় হাফেজ্জী চ্যারিটেবলের সবজি বিতরণ

Advertisement

ফিলিস্তিনের বিধ্বস্ত নগরী গাজার মাওয়াসি আল কারারাতে ৮৭টি তাবুতে প্রায় ৯০০ মানুষের জন্য ৫ কেজি করে সবজি প্যাকেজ বিতরণ সম্পন্ন করেছে সরকার নিবন্ধিত বেসরকারি সেবা সংস্থা  হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। 

প্রতিটি প্যাকেজে ছিল আলু, বেগুন, ক্যাপসিকাম, রসুন, পিয়াজসহ কয়েকটি আইটেম।

সংস্থাটির মহাপরিচালক মুহাম্মাদ রাজ জানান, গত নভেম্বর থেকে তারা মিসরে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবির, গাজা, খান ইউনুস, দেইর আল বালাহ ও মাওয়াসি আল কারারাতে খাবার, পানি,বাজার, মুরগি, শীতবস্ত্র, সেনেটারি আইটেম ও তাবু বিতরণ করছে।

সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল বলেন, আগামী ৭ মার্চ আমরা ২য় বারের মত মিসর যাচ্ছি, সেখানে ফিলিস্তিনের রাফা সীমান্ত দিয়ে ত্রাণ সামগ্রী পাঠানোসহ মিসরে অবস্থিত ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি শরণার্থীদের সহযোগিতা করব। রমজানে তাদের সেহরি-ইফতারসহ বিভিন্ন সহায়তা করব ইনশাআল্লাহ। 

উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল দেশের যে কোনো সমস্যায় ত্রাণ ও পূনর্বাসনের কাজ করে। বেওয়ারিশ রোগীদের অপারেশন, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনসহ নানা সেবা কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি।

Advertisement

হাফেজ্জী চ্যারিটেবল গাজা সবজি বিতরণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম