Logo
Logo
×
   

Advertisement

আইন-বিচার

জেড আই খান পান্নার ‘মাই লর্ড’ সম্বোধনে আপত্তি, যা বললেন বিচারপতি

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম

জেড আই খান পান্নার ‘মাই লর্ড’ সম্বোধনে আপত্তি, যা বললেন বিচারপতি

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, ‘মাই লর্ড’ কথাটিতে ঔপনিবেশিকতার ছোঁয়া রয়েছে।

মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে শুনানিতে প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার ‘মাই লর্ড’ সম্বোধনে আপত্তির জবাবে বিচারপতি একথা বলেন।

এ সময় বিচারপতি বলেন, ‘আমি ট্রাইব্যুনালের প্রথমদিনই বলেছি, ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে লর্ড (প্রভু) একজনই। সেদিক থেকে আমাদের সম্বোধন করতে মাই লর্ড বা ইয়োর লর্ডশিপস-ই বলতে হবে এমনটি নয়। তাছাড়া কথাটিতে এক ধরনের ঔপনিবেশিকতার ছোঁয়া আছে, কারণ এ সম্বোধনটি সে সময়ে প্রবর্তিত হয়েছিল।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি মনে করি এর একটি বিকল্প থাকা উচিত। বাংলা ভাষা তো এত দুর্বল নয়, বাংলা ভাষাতেও অন্যকিছু বলা যেতে পারে।’

এরপর বিকল্প হিসেবে ‘ইয়োর অনার’, ‘ইয়োর ম্যাজেস্টি’ অথবা ‘ইয়োর হাইনেস’ বলার আহ্বান জানান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার।

এদিন সকালে ট্রাইব্যুনালে শুনানি করতে উপস্থিত হন প্রবীণ ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।শুনানির এক পর্যায়ে তিনি বিচারপতিদের ‘মাই লর্ড’ সম্বোধন করতে আপত্তি জানিয়ে বলেন, ‘আমি জানি আমার লর্ড বা প্রভু একজনই। কিন্তু দুঃখের বিষয় আমাকে এই সম্বোধন করতে আপনারা বাধ্য করছেন। বাধ্য যখন করেছেন তখন আর কি, ‘মাই লর্ড’ বলতেই হবে।’

এ সময় তার এ বক্তব্যের জবাবে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তাকে ভিন্ন ও বিকল্প সম্বোধন করতে বলেন।

Advertisement

জেড আই খান পান্না মাই লর্ড বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম