Logo
Logo
×

Advertisement

জাতীয়

সয়াবিন তেলের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৮:০৮ পিএম

সয়াবিন তেলের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

ফাইল ছবি

Advertisement

আগামী দুইদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম। এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে।

শেখ বশিরউদ্দীন বলেন, সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে, তেমনি পামওয়েল সরকার নির্ধারিত দাম থেকে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশ পামওয়েল। বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে। আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে।

অন্য এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে পবিত্র রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আজ চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম চলমান।

এ সময় অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ও বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

Advertisement

সয়াবিন তেল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

Advertisement

আরও পড়ুন

ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল, দেওয়া হলো বিশেষ সুবিধা

দুর্গাপূজায় ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল, দেওয়া হলো বিশেষ সুবিধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম