Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ইউএস নিউজের তালিকা

বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম

বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম

Advertisement

বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় ৪৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ এ তালিকা করেছে। এতে শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। 

২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতৃত্ব, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব, শক্তিশালী রফতানি, আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তির ওপর ভিত্তি করে এ র‌্যাংকিং করা হয়েছে। এ ছাড়া গুরুত্ব পেয়েছে দেশগুলোর পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা। 

এতে ১২তম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে মোট ৮৯টি দেশ নিয়ে করা এ তালিকায় পাকিস্তান, উত্তর কোরিয়া, ভুটান ও মালদ্বীপের নাম পাওয়া যায়নি। 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন রয়েছে তালিকার ১৪তম স্থানে। আর ইসরাইলের নাম রয়েছে ১০ম স্থানে। 

এ ছাড়াও শীর্ষ ৫০টি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ৯ম, ইরান ১৬তম, সংযুক্ত আরব আমিরাত ১১তম, তুরস্ক ১৭তম, কাতার ১৯তম, কুয়েত ২৫তম, মিশর ৩২তম এবং জর্ডান ৫০তম অবস্থানে রয়েছে। 

এদিকে এশিয়ার দেশ মালয়েশিয়া ৪৩তম ও বিশ্বে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়া ৩৫তম অবস্থানে রয়েছে। 

এ ছাড়া সামগ্রিক র‌্যাংকিং-এ দেখা গেছে, ২০২৪ সালে বাংলাদেশ ৮৯টি দেশের মধ্যে ৭১তম অবস্থানে থাকলেও আগের বছর মোট ৮৭টি দেশের মধ্যে অবস্থান ছিল ৬৯তম। অর্থাৎ বাংলাদেশ ২০২৩ সালের তুলনায় দুই ধাপ পিছিয়েছে। আর ক্ষমতাধর দেশের তালিকায় ২০২৩ সালে বাংলাদেশ ছিল ৪০তম। ২০২৪-এ সাত ধাপ পিছিয়ে হয়েছে ৪৭তম। 

প্রসঙ্গত, প্রতি বছর সেপ্টেম্বরে ক্ষমতা ও অর্থনৈতিক দিক বিবেচনায় র‌্যাংকিং প্রকাশ করে থাকে ইউএস নিউজ। 

Advertisement

ক্ষমতাধর বাংলাদেশ বিশ্ব

Advertisement

আরও পড়ুন

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম