Logo
Logo
×

Advertisement

সরকার

অনলাইন জুয়া নিষিদ্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৫:৩৮ পিএম

অনলাইন জুয়া নিষিদ্ধ

Advertisement

অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অনলাইন জুয়া নিষিদ্ধ করে মঙ্গলবার সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ সপ্তাহে আইনটি চূড়ান্ত হবে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে।এর ফলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মনগড়া ৯০ শতাংশ রাজনৈতিক মামলা বাতিল হবে।

ড. আসিফ নজরুল বলেন, নতুন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। যা আগের আইনে ছিল না।তিনি বলেন, বিগত সরকারের আমলে জাতির পিতা এবং জাতীয় পতাকা অবমাননা নিয়ে যেসব মামলা হতো, সেগুলোসহ ৯টি ধারা বাতিল হয়েছে।

উপদেষ্টা জানান, বাতিল হওয়া ৯টি ধারায় ৯৫ শতাংশ মামলা হতো, যা এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আসিফ নজরুল আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনসহ তিনটি আইনের খসড়া অনুমোদন হয়েছে।বাকি দুটি হলো ‘সীমানা পুনর্নির্ধারণ’ ও সিভিল প্রসিডিউর কোর্ট-সিপিসি।এর ফলে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি হবে।

Advertisement

অনলাইন জুয়া নিষিদ্ধ

Advertisement

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম