Logo
Logo
×

Advertisement

অন্যান্য

শহিদ হাসানের মরদেহে দুই উপদেষ্টার শ্রদ্ধা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৯:১৩ পিএম

শহিদ হাসানের মরদেহে দুই উপদেষ্টার শ্রদ্ধা

Advertisement

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহিদ মো. হাসানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তারা শহিদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার সন্ধ্যায় শহিদ মো. হাসানের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে থাইল্যান্ড থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে শহিদ হাসানের মরদেহে শ্রদ্ধা জানান দুই উপদেষ্টা। 

বিমানবন্দরে হাসানের মরদেহ গ্রহণ করেন দুই উপদেষ্টা। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শহিদ হাসানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  

গত ৫ আগস্ট চট্টগ্রামের জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে সে দেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসান মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ২৫ বছর।

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহিদ হাসানের মায়ের ইচ্ছা অনুযায়ী তাকে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে। তার মরদেহ দাফনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নোয়াখালীর জেলা প্রশাসন সার্বিক ব্যবস্থা নিয়েছে।

Advertisement

শহিদ হাসান শ্রদ্ধা

Advertisement

আরও পড়ুন

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায়ের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায়ের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে গুরুত্ব দিলেন বিজ্ঞানমন্ত্রী

জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে গুরুত্ব দিলেন বিজ্ঞানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম