Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিপিএর সেমিনার

স্বাস্থ্য সংস্কার কমিশনে ৩ দফা দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৯:১৫ পিএম

স্বাস্থ্য সংস্কার কমিশনে ৩ দফা দাবি

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। ছবি: যুগান্তর

Advertisement

স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্তিসহ ৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ফিজিওথেরাপি: স্বাস্থ্য সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে ওই দাবি জানানো হয়।

বিপিএর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা. মো. নেছার উদ্দিন সাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিএর সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদৎ হোসেন (পিটি)। এত আরও বক্তৃতা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসাইন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. রাজিব হাসান প্রমুখ।

বিপিএর দাবিগুলো হচ্ছে- এক. স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্তি দুই বিআরসির নীতিমালা অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে নিয়োগের ব্যবস্থা ও তিন. সরকারি হাসপাতাল ও বিশেষায়িত ইনস্টিটিউটগুলোতে ফিজিওথেরাপি বিভাগ চালু ও ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে পদায়ন।

Advertisement

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বিপিএ সিআরপি

Advertisement

আরও পড়ুন

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায়ের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায়ের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে গুরুত্ব দিলেন বিজ্ঞানমন্ত্রী

জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে গুরুত্ব দিলেন বিজ্ঞানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম