Logo
Logo
×

Advertisement

জাতীয়

সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলমবিরতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:১০ পিএম

সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলমবিরতি

ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ যৌক্তিক সংস্কারের দাবিতে সোমবার (২৩ জুন) সারা দেশে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করছেন কর্মকর্তারা। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা এই কর্মসূচি চলবে। সারা দেশের শুল্ক, ভ্যাট ও আয়কর কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করছেন।

সোমবার সকাল থেকে কর্মকর্তা–কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচতলায় অবস্থান করছেন। এর আগে, গত শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার মাধ্যমে রাজস্ব সংস্কারবিষয়ক কার্যক্রম সময়ক্ষেপণ ছাড়া কিছু নয় বলে ঐক্য পরিষদ মনে করে। আগে থেকেই ঐক্য পরিষদ রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

এর আগে, গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

শনিবার বিকেলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভায় অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদারকে সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকাকে মহাসচিব করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ৩০১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়।

Advertisement

এনবিআর

Advertisement

আরও পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

সবজির দামে আগুন, শিম ২০০ টাকা

সবজির দামে আগুন, শিম ২০০ টাকা

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য সচিবের শোক

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য সচিবের শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম