কাঠগড়ায় পলকের কান্না নিয়ে যা বললেন আইনজীবী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০১:৪৭ পিএম
জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে তাকেসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বৃষ্টিময় সকালে তাদের আদালতের হাজত খানায় রাখা হয়। বৃষ্টি কিছুটা কমলে সকাল সোয়া ১০টার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়।
এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে কাঁদতে দেখা যায়। শুনানি শেষে হাজত খানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায়।
এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলক ভাইকে আজ যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আনা হয়।
এদিন আদালতে এসে তিনি খবর পান, তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।
গত বছরের ১৫ আগস্ট বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরে বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।
