Logo
Logo
×
   

জাতীয়

খুনি হাসিনার শাসনামলের সেই নিয়ম বাতিল হলো

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:১৭ পিএম

খুনি হাসিনার শাসনামলের সেই নিয়ম বাতিল হলো

স্বৈরশাসক খুনি শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার নিয়ম চালু করা হয়েছিল। একই নিয়মে উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করা হতো। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এ নির্দেশনা চালু হয়। এ অস্বাভাবিক ও বিতর্কিত বিধান বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। 

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে সরকারি কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রীকে স্যার ডাকার নির্দেশনা জারি করা হয়েছিল। এ নিয়মটি পরে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যে প্রসারিত হয়েছিল, যাদেরকে ‘স্যার’ সম্বোধন করা হতো এবং এখনো তাদের ‘স্যার’ বলেই ডাকা হয়। বিষয়টি স্পষ্টতই অস্বাভাবিক।

প্রেস উইং জানিয়েছে, আজ উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশনাটি বাতিল করেছে।

একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা ‘প্রটোকল নির্দেশনা’ পর্যালোচনারও সিদ্ধান্ত হয়।

শেখ হাসিনা প্রধান উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম