Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ মরিয়ম নওয়াজের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ মরিয়ম নওয়াজের

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ। ছবি: সংগৃহীত

Advertisement

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখার মতো, যাদের শেকড় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে। 

সেই সঙ্গে ‘শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত’ বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।  খবর সামা টিভির। 

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিল্প এবং কৃষিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

মরিয়ম নওয়াজ পোশাক খাত এবং ক্ষুদ্রঋণে বাংলাদেশের সাফল্যের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেছেন। তিনি বলেন, শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত।

তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে পাঞ্জাব বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করেছে। 

তিনি আরও বলেন, পাঞ্জাব বাংলাদেশকে বিশ্বমানের ল্যাবরেটরি এবং অস্ত্রোপচার সরঞ্জাম ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করতে পারে।

মরিয়ম নওয়াজ ভিসা অনুমোদন সহজের জন্য বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে পারস্পরিক আস্থার লক্ষণ বলে অভিহিত করেছেন। 

এছাড়া মুখ্যমন্ত্রী লাহোর ও ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠারও সমর্থন করেন এবং এক-জানালা ব্যবসা কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, পাঞ্জাব বাংলাদেশের ভিশন ২০৩০ ‘প্রথম নারী’ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

এ সময় বাংলাদেশি হাইকমিশনার মরিয়ম নওয়াজের কল্যাণমূলক উদ্যোগ এবং প্রদেশে উন্নয়নমূলক প্রচেষ্টার প্রশংসা করেন।

Advertisement

পাকিস্তান বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দিচ্ছে বাংলাদেশ

ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দিচ্ছে বাংলাদেশ

স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের উদ্যোগ

স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের উদ্যোগ

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম