Logo
Logo
×

Advertisement

জাতীয়

বলছেন পরিকল্পনা উপদেষ্টা

সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ৫০ শতাংশই ভুতুরে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ৫০ শতাংশই ভুতুরে

সংগৃহীত ছবি

Advertisement

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ৫০ শতাংশই ভুতুরে উপকারভোগী রয়েছে। তারা প্রকৃত গরিব নয়। হয় ভুতুরে, না হয় রাজনৈতিক উপকারভোগী। 

তিনি বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা জাতীয় পর্যায়ে একটি জনসংখ্যা রেজিস্টার তৈরির কাজ করছি। এটা হলে স্বয়ংক্রিয়ভাবেই জানা যাবে কারা দরিদ্র এবং কোন পর্যায়ের দরিদ্র।  

সোমবার (১ সেপ্টেম্বর) ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রটেকশন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

তিনদিনের এ কনফারেন্সের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরও বলেন, নায্যতাভিত্তিক সমাজে চরম দারিদ্র্য থাকতে পারে না। আমরা সামাজিক নিরাপত্তার কর্মসূচীর একটা রোডম্যাপ দিয়ে যেতে চাই। নির্বাচিত সরকার এসে সেখান থেকে শুরু করতে পারবে।

মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড.শেখ আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীন। এছাড়া অষ্ট্রেলিয়ান এইড, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম

আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত

বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম