Logo
Logo
×

Advertisement

অপরাধ

রাজধানীর একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:২৫ পিএম

রাজধানীর একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

Advertisement

রাজধানীর স্বামীবাগে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দুপুরে মিতালী স্কুল গলিতে বাড়িটির চারদিকে অবস্থান নেন র‌্যাব সদস্যরা।

জঙ্গি আস্তানা সন্দেহের কথা জানিয়ে র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসায় অভিযান চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব জানায়, ওই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, আটককৃত ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ওই বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সন্দেহজনকভাবে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। র‍্যাবের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Advertisement

রাজধানী বাড়ি র‌্যাব

Advertisement

আরও পড়ুন

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে জড়িত একটি গ্রুপ: ডিএমপির ডিসি

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে জড়িত একটি গ্রুপ: ডিএমপির ডিসি

তাদের সুপরিকল্পিত ছক, ঢাকায় জড়ো করা হয়েছিল ক্যাডার বাহিনী

তাদের সুপরিকল্পিত ছক, ঢাকায় জড়ো করা হয়েছিল ক্যাডার বাহিনী

সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার ভয়ংকর চক্রান্ত ফাঁস

সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার ভয়ংকর চক্রান্ত ফাঁস

তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম