Logo
Logo
×

Advertisement

অপরাধ

সেই বাড়ি থেকে ৫ জন আটক, ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ করছিল তারা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৮:০৩ পিএম

সেই বাড়ি থেকে ৫ জন আটক, ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ করছিল তারা

ফাইল ছবি

Advertisement

রাজধানীর স্বামীবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে র‌্যাব। আটকরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে র‌্যাব। 

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

মঈন বলেন, বিকাল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল। এরপর ওই বাসায় অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাই করা হবে। এরপর তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব কমান্ডার আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- আটকরা রাষ্ট্রবিরোধী চক্রান্তের সঙ্গে জড়িত।এ বিষয়ে কাল (শুক্রবার) বিস্তারিত জানানো হবে।

জঙ্গি আস্তানা সন্দেহের কথা জানিয়ে র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসায় অভিযান চালাই। 

র‌্যাব জানায়, ওই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, আটককৃত ব্যক্তিরা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ওই বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

Advertisement

বাড়ি অভিযান আটক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র র‌্যাব

Advertisement

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

উত্তরায় দুই ছিনতাইকারী গ্রেফতার

উত্তরায় দুই ছিনতাইকারী গ্রেফতার

মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী

মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম