উত্তরায় দুই ছিনতাইকারী গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ ৯ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সালা উদ্দিন সুমন (৪৮) ও মো: নুরুল হক ওরফে সোহাগ (৩০)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১ ঘটিকায় অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গত ৬ অক্টোবর আনুমানিক ১১:১৪ ঘটিকায় ভিকটিম শামসুল ইসলাম রিকশাযোগে উত্তরা পশ্চিম থানাধীন ৩নং সেক্টরের একটি বাসার সামনে পাকা রাস্তার ওপর পৌঁছামাত্র অটোরিকশা যোগে অজ্ঞাতনামা চালকসহ ৩/৪ জন ব্যক্তি তার রিকশার সামনে এসে গতিরোধ করে। এরপর তারা ভিকটিমকে কিল-ঘুসি মেরে আহত করে এবং ধারালো চাকুর ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। ওই ঘটনার প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় রুজু হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
