Logo
Logo
×

Advertisement

সরকার

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ব্যবস্থা নেব: অর্থমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ০৬:৪৪ পিএম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ব্যবস্থা নেব: অর্থমন্ত্রী

ফাইল ছবি

Advertisement

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে স্থিতিশীল হলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনো উঠানামা করছে। আগের দিন ২০ ডলার কমে তো পরের দিন ২ ডলার বাড়ে। যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে স্থিতিশীল হবে, তখন আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন প্রস্তাব দিলে বিবেচনা করতে পারেন। এ বিষয়ে আপনার মতামত কী? এর জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটিই আমাদের সবার বক্তব্য। এখনো এটি ফেক্সিবল স্টেজে আছে। কখনো বাড়ছে, আবার কমছে। যখন স্ট্যাবল কন্ডিশনে আসবে, আমার বিশ্বাস প্রতিমন্ত্রী যা বলেছেন আশা করি সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। তাই দেশের বাজারে তেলের দাম কমানোর দাবি জানিয়েছে আসছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

Advertisement

আন্তর্জাতিক বাজার তেল দাম অর্থমন্ত্রী মুস্তফা কামাল

Advertisement

আরও পড়ুন

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম