Logo
Logo
×

Advertisement

আইন-বিচার

পাবজি, ফ্রি-ফায়ার বন্ধে ৪৮ ঘণ্টা সময়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২১, ০৮:৫৭ পিএম

পাবজি, ফ্রি-ফায়ার বন্ধে ৪৮ ঘণ্টা সময়

Advertisement

সব অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ার গেম, টিকটক, বিগো লাইভ, লাইকির মতো সব ধরনের অনলাইন গেমস এবং অ্যাপস অবিলম্বে বন্ধ করার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

শনিবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্ল­ব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এ নোটিশ পাঠান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের আইজিকে এ নোটিশ পাঠানো হয়েছে।  নোটিশে ক্ষতিকর গেমস ও অ্যাপস বন্ধে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লে­খ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, পাবজি এবং ফ্রি-ফায়ারের মতো গেমগুলোতে বাংলাদেশের যুব সমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। যার ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়েছে মেধাহীন। এসব গেমস যেন যুব সমাজকে সহিংসতা প্রশিক্ষণের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। 

নোটিশে বলা হয়, এই বিষয়টি মনিটর করার জন্য এবং সময়ে সময়ে শিশুদের জন্য উপযোগী এবং যথাযথ অনলাইন গেমসের সুপারিশ করার জন্য একটি মনিটরিং টিম গঠন করা অত্যন্ত জরুরি।

Advertisement

পাবজি ফ্রি-ফায়ার টিকটক বিগো লাইভ লাইকি বন্ধ নোটিশ

Advertisement

আরও পড়ুন

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

জুলাই মানবতাবিরোধী অপরাধ হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত

আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম