Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাই মানবতাবিরোধী অপরাধ

হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

ফাইল ছবি

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিচারের রায় ২৯ অক্টোবর বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল-২ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত ৭ অক্টোবর উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যেকোনো দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়।

মামলায় হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক।

গত ৫ অক্টোবর আওয়ামী লীগের এই চার নেতার সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। আসামিরা পলাতক থাকায় স্টেট ডিফেন্স আইনজীবীরা ৭ অক্টোবর যুক্তি উপস্থাপন শেষ করেন।

প্রসিকিউশন জানায়, হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এই মামলাটি গত ১০ই জুন যুক্তিতর্ক শেষ হয়েছিল। কিন্তু নতুন করে কিছু অতিরিক্ত তথ্যপ্রমাণ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এরই ধারাবাহিকতায় প্রসিকিউশন ও আসামিপক্ষ যুক্তিতর্ক সম্পন্ন করে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন মাহাবুব উল আলম হানিফ। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন দমনে সরকারের অংশ হিসেবে সিদ্ধান্তটি মেনে নিয়েছিলেন তিনি। একইসঙ্গে অধীনস্তদের মাধ্যমে আন্দোলন দমনে সবকিছু বাস্তবায়ন করেছিলেন। তিনি সিভিলিয়ান লিডার ছিলেন। এ কারণে অধীনস্থদের নির্দেশ বা টেলিফোনে কথোপকথন করে এসব বাস্তবায়ন করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিমদের একই অপরাধে সর্বোচ্চ সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। অতএব একই অবস্থানে থেকে মাহবুব উল আলম হানিফকেও ট্রাইব্যুনাল একই শাস্তি দেবেন বলে আমরা আশা করছি। কেননা একটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সব ধরনের সিদ্ধান্তে অংশগ্রহণ করেছেন হানিফ। জুলাই গঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে উসকানি ও সহায়তার পাশাপাশি ওবায়দুল কাদেরের প্রত্যেক বৈঠকে উপস্থিত থেকে সমর্থন করেছেন তিনি। এছাড়া টেলিফোনে কথোপকথন করে কুষ্টিয়ার এসপি, জেলা-উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিয়েছেন। টেলিফোনের সেসব কথোপকথন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায়

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায়

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

আরও পড়ুন

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

সচিবদের বেতন ছাড়াল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানী, বাড়ছে না যে কারণে

সচিবদের বেতন ছাড়াল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানী, বাড়ছে না যে কারণে

বিগত সরকারের কুইক রেন্টালে এলোমেলো সরকারের বিদ্যুৎ পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের কুইক রেন্টালে এলোমেলো সরকারের বিদ্যুৎ পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী

জুলাই মানবতাবিরোধী অপরাধ হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম