Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

Advertisement

ক্ষমতা ও রাজনৈতিক প্রভাবকে হাতিয়ার বানিয়ে কুমিল্লার দেবিদ্বারে ভয়ের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তার নিজ বাড়িতে ছিল গোপন টর্চার সেল। রাজনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা কিংবা অপকর্মের প্রতিবাদ করলেই সেখানে তুলে নিয়ে চালানো হতো নির্যাতন। 

চার শতাধিক সদস্যের সশস্ত্র ক্যাডার বাহিনী গঠন, পূজামণ্ডপে পিস্তল উঁচিয়ে গুলি, সংসদ ভবনে উপজেলা চেয়ারম্যানকে মারধর এবং উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগেও বারবার আলোচনায় এসেছেন তিনি। বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করে ব্যবসা পরিচালনার পাশাপাশি রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। 

স্থানীয়রা জানায়, সংসদ-সদস্য থাকাকালে দেবিদ্বারে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন রাজী ফখরুল। তার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি দেখানো এবং উন্নয়ন প্রকল্পের বরাদ্দ আত্মসাতের অভিযোগও রয়েছে।

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ

রাজী মোহাম্মদ ফখরুল তার বাবা ফখরুল ইসলাম মুন্সীর হাত ধরে রাজনীতিতে সক্রিয় হন। ২০০৮ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১৪ সালে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ-সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দ্বিতীয়বার সংসদ-সদস্য হন। তবে ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের কাছে পরাজিত হন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, শেখ পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করতেন রাজী ফখরুল। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর সঙ্গে সম্পৃক্ততার সূত্র ধরে কখনো শেখ রেহানা, কখনো তার ছেলে রাদওয়ান সিদ্দিক মুজিব ববি, আবার কখনো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবে নিজেকে পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে।

এ পরিচয় ব্যবহার করে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব বিস্তার এবং বড় প্রকল্পে তদবির বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নিয়োগ, সরকারি কেনাকাটা ও বিভিন্ন লাভজনক কাজ ঘিরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে। পাশাপাশি পৈতৃক ব্যবসাপ্রতিষ্ঠানও পরিচালনা করতেন তিনি।

নির্বাচনে অস্ত্র প্রদর্শন ও ভোটারদের ভয়ভীতি

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেবিদ্বারের ঐতিহ্যবাহী ফখরুল মুন্সী বাড়িতে অস্ত্রধারীদের উপস্থিতি ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ওঠে। রাজী ফখরুলের ক্যাডার ও সমর্থকেরা সেখানে অস্ত্র প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। একই সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তার অনুসারীদের বিরুদ্ধে।   

চার শতাধিক ক্যাডার, নিজ বাড়িতে টর্চার সেল

সংসদ-সদস্য থাকাকালে দেবিদ্বারে আধিপত্য ধরে রাখতে চার শতাধিক সদস্যের একটি সশস্ত্র ক্যাডার বাহিনী গড়ে তোলার অভিযোগ রয়েছে রাজী ফখরুলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, উপজেলা ছাত্রলীগের নেতা রুবেল ও স্বেচ্ছাসেবক লীগের নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে বাহিনীটি পরিচালিত হতো। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ ও রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানো এবং মারধরের অভিযোগও রয়েছে।

স্থানীয়দের দাবি, রাজী ফখরুলের নিজ বাড়িতে গোপনে একটি টর্চার সেল পরিচালনা করা হতো। তার সিদ্ধান্তের বিরোধিতা কিংবা অপকর্মের প্রতিবাদ করলে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সেখানে তুলে নিয়ে নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। ক্ষমতার প্রভাবের কারণে ভুক্তভোগীদের অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না বলে জানান স্থানীয়রা।

পাওয়া যায়নি রাজী ফখরুলের বক্তব্য

দেশের বাইরে অবস্থান করায় সাবেক সংসদ-সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তার হোয়াটসঅ্যাপ নম্বর ও মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পদোন্নতিসহ সাত দাবিতে আন্দোলনে শিক্ষা ক্যাডাররা

পদোন্নতিসহ সাত দাবিতে আন্দোলনে শিক্ষা ক্যাডাররা

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

আতঙ্ক ছড়াচ্ছে কারা

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

থাইল্যান্ডে বসে চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ সামনে রেখে নানা অপতৎপরতা শুরু

শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ সামনে রেখে নানা অপতৎপরতা শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম