Logo
Logo
×

Advertisement

জাতীয়

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত।

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ প্রভাবশালী নেতার বিরুদ্ধে চলতি সপ্তাহে ফরমাল চার্জ জমা দেওয়া হবে। 

সোমবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ কথা জানিয়েছেন।

এই ৭ নেতা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান, আবদুর রাজ্জাক, মির্জা আজম এবং শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এটি যাচাই-বাছাই করে ফরমাল চার্জ তৈরি করা হয়েছে। এ সপ্তাহে তা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন দমনে হামলা, উস্কানিসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্ত সংস্থা।

এসব আক্রমণের অংশ হিসেবে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণের মতো অপরাধ সংঘটনের প্ররোচনা, উস্কানি, সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংঘটনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্রের মতো অপরাধের অভিযোগও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আসামিদের মধ্যে আমির হোসেন আমু, শাজাহান খান, ফারুক খান, মির্জা আজমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলায় বিচারকাজ শুরু হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায়

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায়

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

আরও পড়ুন

‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’

‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’

নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা

নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা

সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম