Logo
Logo
×

Advertisement

আইন-বিচার

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন মামলার বিচার শুরু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৪:৫৮ পিএম

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন মামলার বিচার শুরু

Advertisement

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিচার শুরু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের সাক্ষী ও শ্রম পরিদর্শক তরিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে গত ৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন আদালত। 

ড. ইউনূস ছাড়া মামলার অন্য তিন আসামি হলেন- একই প্রতিষ্ঠানের আশরাফুল হাসান, নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এই সাক্ষ্য গ্রহণ করেন। 

শুনানির সময় ড. ইউনূস আদালতে উপস্থিত ছিলেন না। তবে আদালতে তার পক্ষে ছিলেন তার আইনজীবী।

গত ৬ জুন শ্রম আদালত অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই দিন ইউনূসসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান বাদী হয়ে ঢাকার তৃতীয় শ্রম আদালতে এই মামলা দায়ের করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ আগস্ট রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকমের কার্যালয় পরিদর্শন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা। সেই পরিদর্শনে শ্রম আইন লঙ্ঘনের অনেকগুলো বিষয় খুঁজে পান তারা।

Advertisement

ড. ইউনূস শ্রম আইন লঙ্ঘন মামলা বিচার শুরু

Advertisement

আরও পড়ুন

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ২১ বার পেছাল

হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ২১ বার পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম