Logo
Logo
×

Advertisement

জাতীয়

তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

আহমেদ শাহরিয়ার রেজা দীপ

Advertisement

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন চার দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তিনি।

রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে জানা গেছে, ঘটনার দিন নিহত তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তাহসিফ তার সিনিয়র বড় ভাই ছিলেন। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডে তার জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ৩১ অক্টোবর সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাত গভীর হলেও বাসায় না ফেরায় তার মা ফোনে যোগাযোগ করেন। তখন কিছুক্ষণের মধ্যে ফেরার কথা জানান তিনি। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারে মায়ের কাছে ভয়েস মেসেজ আসে, ‘রওনা দিয়েছি, আসছি’। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে দীপকে এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখায় পুলিশ।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: তাহসিফের লাশ উদ্ধার


আরও পড়ুন

সম্পর্কিত খবর

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

তাহসিফ হত্যা: ৮ কারণে দীপের আবারও ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফ হত্যা: ৮ কারণে দীপের আবারও ৭ দিনের রিমান্ড আবেদন

দীপের বক্তব্যে অসংগতি, দিশাকে জিজ্ঞাসাবাদে মিলবে কি তাহসিফের মৃত্যুর সূত্র?

দীপের বক্তব্যে অসংগতি, দিশাকে জিজ্ঞাসাবাদে মিলবে কি তাহসিফের মৃত্যুর সূত্র?

মাজার বস্তিতে যাওয়ার কারণ খুঁজছে পুলিশ

তাহসিফ সাউরির মৃত্যু মাজার বস্তিতে যাওয়ার কারণ খুঁজছে পুলিশ

উদ্ধার সেই মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

উদ্ধার সেই মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

আরও পড়ুন

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পুলিশের আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার আছে

পুলিশের আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার আছে

তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনা নগরীতে

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনা নগরীতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম