Logo
Logo
×

Advertisement

অন্যান্য

স্বর্ণের দাম বাড়ছে ভরিতে যত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মে ২০২১, ০৫:৫২ পিএম

স্বর্ণের দাম বাড়ছে ভরিতে যত

Advertisement

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ছে। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার সন্ধ্যার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৪৮৩ টাকা।

এর আগে রোববার স্বর্ণের দাম বাড়ার তথ্য যুগান্তরকে জানিয়েছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান।

সর্বশেষ গত ১০ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে দাম বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৪৮৩ টাকা। 

২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৭০ হাজার ৩৩৪ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম পড়বে ৬১ হাজার ৫৮৬ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫১ হাজার ২৬৩ টাকা।

Advertisement

স্বর্ণ দাম আরও বাড়ছে ভরি যত

Advertisement

আরও পড়ুন

সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’

‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’

সরকার ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ: বিমান মন্ত্রী

সরকার ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ: বিমান মন্ত্রী

শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেছে আইকাও অডিট টিম

শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেছে আইকাও অডিট টিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম