Logo
Logo
×

Advertisement

অন্যান্য

‘দুর্নীতিবাজদের এখন সম্মান করা হয়’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৭:১১ পিএম

‘দুর্নীতিবাজদের এখন সম্মান করা হয়’

Advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, অতীতে সমাজে দুর্নীতিবাজদের ঘৃণার চোখে দেখা হতো। আর এখন তাদেরকে সম্মান করা হয়।

বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

দুদকপ্রধান বলেন, ‘অতীতকালে দুর্নীতিবাজদের ঘৃণার চোখে দেখা হতো, কিন্তু এখন তাদের সম্মান করা হয়। সমাজে তারা প্রতিষ্ঠিত।দুর্নীতিবাজদের প্রভাব-প্রতিপত্তির মোহে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সমাজের অনেক মানুষ মুখিয়ে থাকে।

তিনি বলেন, ‘এভাবে সামাজিকভাবে ঘুষ ও দুর্নীতিকে গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ও সম্মান করা অপরাধ, এই বোধটি সমাজে জাগিয়ে তুলতে হবে।’

এ সময় দুদক চেয়ারম্যান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সাফাই গান। তাদেরকে দুর্নীতিগ্রস্ত করতে লোভী ব্যক্তিরা প্রলুব্ধ করে থাকে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘দুর্নীতিগ্রস্ত বলতে আমরা সাধারণত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দিকে আঙুল তুলি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, প্রতিটি অনৈতিক লেনদেনের টেবিলের অন্যপ্রান্তে কেউ না কেউ থাকে। সরকারি কর্মচারীদের দুর্নীতিগ্রস্ত করতে লোভী ব্যক্তিগণ প্রলুব্ধ করে এবং ক্ষমতাশালীগণ ভীতি প্রদর্শন করে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘সরকারি সেবা প্রদানে কেউ অবৈধ অর্থ দাবি করলে আমরা দিয়ে দিই, প্রতিবাদ করি না। কখনো কখনো যেন নিজেরাও সেই দুষ্টুচক্রে সুবিধাভোগী হয়ে উঠি।’

দুর্নীতি বৈষম্য ও নতুন নতুন সামাজিক সঙ্কট ও অপরাধ সৃষ্টি করে বলেও এ সময় মন্তব্য করে দুদক চেয়ারম্যান।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত না থাকলেও তার বক্তব্যের ভিডিও দেখানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।এতে আরও বক্তব্য দেন- দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক এবং দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।

Advertisement

দুর্নীতিবাজ সম্মান দুদক চেয়ারম্যান

Advertisement

আরও পড়ুন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি

শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি

১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম