Logo
Logo
×

Advertisement

অন্যান্য

মুরাদের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করবে কেন, রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৮ পিএম

মুরাদের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করবে কেন, রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

Advertisement

‘অশালীন ও শিষ্টাচারবহির্ভূত’ বক্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো এবং আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাষ্ট্র সংক্ষুব্ধ নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে ‘নিরাপদ সড়ক চাই’ আয়োজিত অনুষ্ঠান শেষে মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্র মামলা করতে পারত কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কেন, রাষ্ট্র মামলা করবে কেন? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।’

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘যদি কেউ সংক্ষুব্ধ হয়, তার তো অধিকার রয়েছে মামলা করার। এটা তো ব্যাপার নয়। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনি মামলা করবেন।’

প্রতিমন্ত্রীর পদ হারানোর পর ডা. মুরাদ হাসান গত ১০ ডিসেম্বর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। 

মুরাদ দেশত্যাগের আগে তার বিদেশ যাওয়ার প্রস্তুতির বিষয়ে ওইদিন সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মুরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে তার জানা নেই। তিনি বলেন, উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।

Advertisement

মুরাদ হাসান রাষ্ট্র মামলা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

Advertisement

আরও পড়ুন

বাজারে সবজির ছড়াছড়ি, তবুও ক্রেতার হাহাকার

বাজারে সবজির ছড়াছড়ি, তবুও ক্রেতার হাহাকার

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম