Logo
Logo
×

Advertisement

অন্যান্য

সমস্যা থাকলে র‌্যাবকে নতুন করে প্রশিক্ষণ দিক যুক্তরাষ্ট্র: মন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ পিএম

সমস্যা থাকলে র‌্যাবকে নতুন করে প্রশিক্ষণ দিক যুক্তরাষ্ট্র: মন্ত্রী

Advertisement

র‍্যাব কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, সেটা যুক্তরাষ্ট্র শিখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি এও বলেছেন, এখন র‌্যাবের কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা থাকলে যুক্তরাষ্ট্র তাদেরকে নতুন করে প্রশিক্ষণ দিতে পারে।

মঙ্গলবার ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী।

র‍্যাবের কার্যক্রমের সমালোচনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, ‘আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলেই যে খুব ভালো প্রতিষ্ঠান, তা নয়। একটি প্রতিষ্ঠান বলেছে, বাংলাদেশে র‍্যাব বহু লোক মেরে ফেলেছে, অমুক-তমুক। তারা একসময় বলেছিল, ইরাকে নিষিদ্ধ অস্ত্র রয়েছে। এটা বলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার মনে করেছে, সত্যি সত্যি আছে…পরের ঘটনা আপনারা জানেন। আমি যুক্তরাষ্ট্র সরকারকে বলব, তারা আগের কথা স্মরণ করুক। একটি প্রতিষ্ঠান কীভাবে তাদের ভুল পথে নিয়েছে, যার কারণে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হয়েছে।’

তিনি বলেন, ‘র‍্যাব অত্যন্ত পারদর্শীভাবে ও সততার সঙ্গে কাজ করছে। এ জন্য বাংলাদেশে সবার কাছে র‍্যাব গ্রহণযোগ্য। আমাদেরও কাজ করার আছে। যদি কোথাও আইনের ব্যত্যয় হয়, অবশ্যই আমরা সেখানে অ্যাকশন নেব।’

ড. মোমেন বলেন, ‘ইতোমধ্যে দু-একটা কেসে র‍্যাব এবিউজড করেছিল। তাদের শাস্তি হয়েছে। নারায়ণগঞ্জের ঘটনা আপনারা জানেন।’

তিনি বলেন, ‘এরা (র‍্যাব) কীভাবে অ্যাকশন নেবে, এগুলো আমেরিকানরা শিখিয়েছে। তাদের এই রুলস অব এনগেজমেন্টে যদি অসুবিধা থাকে, আমরা আমেরিকানদের বলব, তোমরা এদের ফ্রেশ ট্রেনিং দাও, যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে।’

শান্তিরক্ষা মিশনে র‌্যাবকে নিষিদ্ধ করতে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘে চিঠি দিলেও তার কোনো ‘প্রভাব পড়বে না’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ যখন শান্তিরক্ষা মিশনে কোনো দেশ থেকে সদস্য নেয়, তখন তারা যাচাই-বাছাই করে নেয়।  শান্তি মিশনে না নেওয়ার জন্য যে ১২টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছেন, এতে কোনো প্রভাব পড়বে না।

মন্ত্রী আরও বলেন, কিছু লোক দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তাদের দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই। তবে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।

Advertisement

সমস্যা র‌্যাব প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন

Advertisement

আরও পড়ুন

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

ঘরে বসে ই-পাসপোর্টের আবেদন করবেন যেভাবে, খরচ কত?

ঘরে বসে ই-পাসপোর্টের আবেদন করবেন যেভাবে, খরচ কত?

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম