Logo
Logo
×

Advertisement

অন্যান্য

অভিযোগের মুখে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০৫:০১ পিএম

অভিযোগের মুখে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

Advertisement

চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণে কারসাজির মাধ্যমে জমির উচ্চমূল্য নেওয়ার চেষ্টার অভিযোগের মুখে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রীর সরকারি বাসভবন রাজধানীর হেয়ার রোডে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে আজ (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মন্ত্রীর সরকারি বাসভবন হেয়ার রোডে গণমাধ্যমকে ব্রিফ করবেন। 

প্রসঙ্গত, চাঁদপুরে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার সাড়ে ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করার অভিযোগ উঠেছে।  এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। অভিযোগ রয়েছে, সরকারের কাছ থেকে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার এ কারসাজিতে জড়িত ব্যক্তিরা শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ ও তার নিকটাত্মীয়ও রয়েছেন। 

Advertisement

অভিযোগ সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী দীপু মনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Advertisement

আরও পড়ুন

বাজারে সবজির ছড়াছড়ি, তবুও ক্রেতার হাহাকার

বাজারে সবজির ছড়াছড়ি, তবুও ক্রেতার হাহাকার

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম