Logo
Logo
×

Advertisement

অন্যান্য

নিবন্ধন পাচ্ছে ৬৮ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৬:৪৮ পিএম

নিবন্ধন পাচ্ছে ৬৮ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

Advertisement

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে ৬৮টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কারো কোনো দাবি কিংবা আপত্তি কিংবা অভিযোগ থাকলে ১৫ কার্যদিবসের মধ্যে ইসিকে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারক নং ১৭.০০.০০০০.০৪০.০০২.২৩-৪০, তারিখ: ১৮ জানুয়ারি ২০২৩ মূলে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে নিম্নেবর্ণিত ৬৮টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘কারো বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার সপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ৬ সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।’ 

পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ৬৮টি বেসরকারি সংস্থাগুলোর তালিকা দেখুন নিচে- 

Advertisement

নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষক ইসি

Advertisement

আরও পড়ুন

ঢাকায় চিরুনি অভিযানে গ্রেফতার ৫৩৭, আ. লীগের ১০৭ জন

ঢাকায় চিরুনি অভিযানে গ্রেফতার ৫৩৭, আ. লীগের ১০৭ জন

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম